পেট্রোবাংলা কর্মচারী ইউনিয়ন

সভাপতি সাহেব আলী, সম্পাদক রফিকুল ইসলাম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১২:৫৩ এএম

পেট্রোবাংলা কর্মচারী ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে মো. সাহেব আলী মিয়া পরপর তৃতীয়বারের মতো এবং সাধারণ সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম পরপর দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। গত বুধবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি শাহ্ হামিদুর রহমান, সহ-সভাপতি মো. রুহুল আমিন ও মো. ইলিয়াস, সহ-সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাসার, অর্থ সম্পাদক মো. ফিরোজ আহমেদ,  দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. নুর আলম সিদ্দিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং নির্বাহী সদস্য মো. মিলন খান। মো. জুলিয়ান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত