পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশকে একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের অনন্য অবদান রয়েছে। তিনি গতকাল শনিবার সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৩৯তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সমিতির সভাপতি সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রউফের সভাপতিত্বে সভায় কর্মরত ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির সহসভাপতি ও সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মো. ওয়ালিয়ার রহমান।
