মালিবাগে ট্রেনের ধাক্কায় দেশ টিভির নিরাপত্তাকর্মীর মৃত্যু

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ০১:৩৪ এএম

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক নিরাপত্তা প্রহরী মারা গেছেন। নিহত রাসেল মাহমুদ রুস্তম (৫০) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নিরাপত্তা প্রহরীর কাজ করতেন। নিহতের বাবা সিকান্দার আলী। গ্রামের বাড়ি ঝালকাঠি সদরের দিয়াকুল গ্রামে। গতকাল সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে রবিবার গভীর রাতে তিনি হেঁটে রেললাইন পার হচ্ছিলেন। এই সময় ঢাকা থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। ঢাকা রেলওয়ে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক বিলাল হোসেন জানান, রাত ১টার দিকে মালিবাগ রেলগেট এলাকা থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

ছেলে ফারহান শাহরিয়ার জানান, তার বাবা মাহমুদ দেশ টিভির নিরাপত্তা প্রহরীর কাজ করতেন। রাতে কাজ শেষে মালিবাগ রেলগেট এলাকার ৫১২/১০ নম্বর বাসায় ফিরছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত