অপরিকল্পিত সেতু নির্মাণ করে নদী হত্যা করতে দেওয়া হবে না। নদীর জায়গা নদীকে ফেরত দিতে হবে। অবৈধ দখলদারদের কবল থেকে নদী বাঁচাতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গতকাল বুধবার সকালে যশোরের অভয়নগরে নওয়াপাড়া নদীবন্দরের টার্মিনাল ভবনে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এ সময় বক্তব্য দেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান গোলাম সাদিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন প্রমুখ।
