সোনারগাঁয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ০৪:১৭ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকার রাস্তার দুই পাশের পাঁচ শতাধিক অবৈধ স্থপনা উচ্ছেদ করা হয়েছে।

গতকাল বুধবার  দুপুরে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী এ কে এম মনির হোসেনের উপস্থিতিতে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল-ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ সড়ক বিভাগের কর্মকর্তা ও সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার এসআই মো. ইমরান হোসেনসহ  সোনারগাঁ থানার পুলিশ সদস্যরা অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজে  সহায়তা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত