মেট্রোরেল চালু হওয়ায় যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ০৪:৫৩ এএম

দেশে প্রথম মেট্রোরেল উদ্বোধন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মেট্রোরেলের ছয় নারী চালককেও অভিনন্দন জানায় দেশটি।

গতকাল বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিনন্দন জানায়। সেখানে বলা হয়েছে, ঢাকায় দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনের জন্য বাংলাদেশকে অভিনন্দন। আমরা মরিয়ম আফিজাসহ মেট্রোরেলের ছয় নারী চালককে অভিবাদন জানাই। পেজে দূতাবাস মেট্রোরেল নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টও শেয়ার করে।

গতকাল সকালে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে নামফলক উন্মোচন করে মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি টিকিট কেটে উত্তরা উত্তর স্টেশন থেকে মেট্রোরেলে আগারগাঁও স্টেশনে পৌঁছান।

এই পথে প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোরেলটির চালক ছিলেন মরিয়ম আফিজা। আজ বৃহস্পতিবার থেকে জনসাধারণের চলাচলের জন্য মেট্রোরেল খুলে দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত