বিকেল ৩টা-রাত ৯টা পর্যন্ত পাওয়া যাবে এমআরটি পাস

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১২:১৬ পিএম

আজ শুক্ররাব থেকে মেট্রোরেলের এমআরটি পাস সংগ্রহ করা যাবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেক ওয়ালিদ ফায়েজ এ তথ্য জানিয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরার উত্তর ও আগারগাঁও স্টেশনে এমআরটি পাস কার্ড পাওয়া যাবে।

প্রত্যেক যাত্রীকে কাউন্টারে ৫০০ টাকা (২০০ টাকা কার্ডের জন্য ও ভাড়া বাবদ ৩০০ টাকা ) এবং পাস কার্ডের জন্য একটি এমআরটি পাস নিবন্ধন ফরম (যথাযথভাবে পূরণ করে) জমা দিতে হবে।

এমআরটি পাস নিবন্ধন ফরমটি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে (http://www.dmtcl.gov.bd)|

×
সর্বশেষ সর্বাধিক পঠিত