পটুয়াখালী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১১:৫৯ পিএম

পটুয়াখালীতে নিরাপদ হলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে পটুয়াখালী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল সোমবার দুপুর ১২টায় চিকিৎসা সেবা বন্ধ রেখে তারা হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করেন। এতে ভোগান্তিতে পড়েন হাসপাতালে আসা রোগীরা। পরে পুলিশ এসে বিষয়টি সমাধানের চেষ্টা করে।

আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসকরা জানান, প্রতিনিয়ত হল থেকে চুরি হচ্ছে তাদের মালামাল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সমস্যা সামাধানের জন্য হলে সিকিউরিটি গার্ড নিয়োগ, সুরক্ষা দেয়াল নির্মাণ ও সিসি টিভি বসানোর দাবি জানানো হয়। এই তিনদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের ধর্মঘট চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত