বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, দেশের যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে হবে। সরকার যুব উদ্যোক্তাদের প্রয়োজনীয় ঋণসহ সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। ঢাকা ক্যাটেল এক্সপো যুব সমাজকে আত্মকর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গতকাল শনিবার ঢাকায় শেরেবাংলা নগরের সাবেক বাণিজ্যমেলা মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত দু’দিনব্যাপী ‘ঢাকা ক্যাটল এক্সপো-২০২৩’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টিপু মুনশি আরও বলেন, ঢাকা ক্যাটল এক্সপো দেশের যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করবে। বেশি বেশি এ ধরনের এক্সপোর আয়োজন করা দরকার।
