নীলফামারীতে ছিনতাই করা টাকাসহ দুই নারী গ্রেপ্তার

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১২:৪৮ এএম

টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে নীলফামারী থানার পুলিশ। গত রবিবার সন্ধ্যায় জেলা শহরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আছিয়া বেগম (২৪) ও ফারজানা বেগম (২৮)।

পুলিশ জানায়, তারা জেলা সদরের ঢেলাপীর এলাকায় বাসা ভাড়া নিয়ে বিভিন্ন অপরাধ কর্মকা- ঘটিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।

গত রবিবার কিশোরীগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের হাজিপাড়ার আনোয়ার হোসেনের স্ত্রী পদবানু সন্ধ্যায় নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ের একটি বিকাশের (মুঠোফোনে টাকা লেনদেনের মাধ্যম) দোকান থেকে ১২ হাজার টাকা তুলে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ভিড়ের মধ্যে বোরখা পরা দুই নারী পদবানুকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে কৌশলে ব্যাগ থেকে টাকাগুলো ছিনতাই করে পালানোর চেষ্টা করে। তখন  পদবানুর চিৎকার শুনে পথচারীরা ছিনতাইকারী দুই নারীকে আটক করে পুলিশে খবর দেয় ও ১২ হাজার টাকা উদ্ধার করে। সদর থানার ওসি আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পদবানু মামলা দায়ের করেছেন। আসামিদের গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত