রাজশাহী থেকে শুরু বিভাগীয় এসএমই পণ্যমেলা

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১২:১৮ এএম

চলতি অর্থবছরে দেশে ছয়টি বিভাগে ‘বিভাগীয় এসএমই পণ্যমেলা’ আয়োজন করবে এসএমই ফাউন্ডেশন। প্রথম ‘বিভাগীয় এসএমই পণ্যমেলা’ রাজশাহীতে আজ বৃহস্পতিবার শুরু হবে। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসএমই ফাউন্ডেশন। এ ছাড়া ১ থেকে ৭ ফেব্রুয়ারি বরিশালে, ৫ থেকে ১১ ফেব্রুয়ারি সিলেটে ও ১২ থেকে ১৮ ফেব্রুয়ারি রংপুর বিভাগের দিনাজপুরে ‘বিভাগীয় এসএমই পণ্যমেলা’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী মার্চে ময়মনসিংহ ও খুলনায় ‘বিভাগীয় এসএমই পণ্যমেলা’ আয়োজনের পরিকল্পনা রয়েছে এসএমই ফাউন্ডেশনের। এ মেলা রাজশাহী সিটি মেয়র কার্যালয়ের গ্রিন প্লাজা চত্বরে অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত