সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিক নিহত

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১১:৩৩ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরাতন জাহাজ ভাঙার একটি কারখানায় দুর্ঘটনায় মো. আবদুর রহিম তুষার (২৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সোনাইছড়ি বার আউলিয়া সাগর উপকূল এলাকায় তাহসিন শিপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবদুর রহিম তুষারের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তার পিতার নাম মোহাম্মদ সোলায়মান।

জানা যায়, তুষার কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. তোফায়েল আহমেদ বলেন, শিপইয়ার্ডে দুর্ঘটনায় একজন শ্রমিক মারা গেছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত