নতুন বছরের শুরুতেই বিজ্ঞাপনে কাজ করলেন ছোটপর্দার মডেল-অভিনেত্রী আলভিরা আরিফ। কক্সবাজার ইনানী বিচে অবস্থিত ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা নামের পাঁচতারকা হোটেলের মডেল হন আলভিরা।
সম্প্রতি কক্সবাজারে বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়। অচিরেই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এটি প্রচার হবে। পাশাপাশি পাওয়া যাবে বিলবোর্ডেও।
আলভিরা বলেন, কক্সবাজারের ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা একটি পাঁচতারকা হোটেল। অনেকদিন পর এ রকম বিজ্ঞাপন করলাম। সর্বশেষ ব্র্যাকের একটি বিজ্ঞাপনে কাজ করেছিলাম। যদিও নিয়মিত কাজ করা হয়ে ওঠে না, তবুও আশা করছি এ বিজ্ঞাপনটি দর্শকদের ভালো লাগবে।
ভালো কনসেপ্ট হলে আবারও মিডিয়ায় নিয়মিত হতে চান বলে দেশ রূপান্তরকে জানান ছোটপর্দার এই মডেল-অভিনেত্রী।
