সামাজিক মাধ্যম ব্যবহার

সৌদিতে সংস্কারপন্থি অধ্যাপকের মৃত্যুদণ্ড

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১১:৩৪ পিএম

সৌদি আরবে আওয়াদ আল-কুরনি নামে এক সংস্কারবাদী অধ্যাপককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। টুইটার ও হোয়াটসঅ্যাপ ব্যবহার এবং খবর শেয়ার করে সৌদির বিরুদ্ধে নাশকতার অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান গতকাল রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়াদকে ২০১৭ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়। ওই বছর সংস্কারবাদীদের ব্যাপক ধরপাকড় শুরু করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। গার্ডিয়ান জানিয়েছে, বর্তমান সৌদির সংবাদমাধ্যমগুলোতে আল-কুরনিকে একজন ‘বিপজ্জনক’ ধর্মীয় শিক্ষক হিসেবে দেখানো হয়। তবে সংস্কারবাদীরা দাবি করেন, তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। যাকে টুইটারে প্রায় ২০ লাখ মানুষ ফলো করতেন। এর আগে টুইটার ব্যবহার করায় গত বছর সালমা-আল-শিহাব নামে এক নারীকে ৩৪ বছর এবং নোরা-আল-কাহতানি নামে অপর এক নারীকে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মোহাম্মদ বিন সালমান ২০১৭ সালে ক্রাউন প্রিন্স হন। এরপরই দেশটিতে টুইটার, ফেইসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার আইনত দণ্ডনীয় করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত