গুলশানে গুলির ঘটনায় মামলা

স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩ জন কারাগারে

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০১:২৬ এএম

রাজধানীর গুলশান-১ নম্বরে গ্লোরিয়া জিন্স রেস্টুরেন্টের সামনে গুলির ঘটনায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. আব্দুল ওয়াহিদ মিন্টুসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার রাত ১২টার পর গুলশান থানায় মামলাটি দায়ের করেন পায়ে গুলিবিদ্ধ আমিনুল ইসলাম। এ মামলায় মিন্টুসহ গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আ. আহাদ দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলির ঘটনায় আহত আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। সেই মামলায় গ্রেপ্তারকৃত আব্দুল ওয়াহিদ মিন্টু, আরিফ হোসেন ও মনির আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত