মেহজাবীন চৌধুরীর অভিনয় ভক্তদের মুগ্ধ করে রেখেছে। কিছুটা ছুটি মিললে ছুটে যান অবসরের খোঁজে। এই যেমন গত ১৫ জানুয়ারি পুরান ঢাকায় পালিত হয় ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবের। আর এবার মেহজাবীন প্রথম সাকরাইন পালন করলেন। বাঙালির ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে পৌষসংক্রান্তি। বাংলা পৌষ মাসের শেষদিন এই উৎসব উদযাপন করা হয়। একে সাধারণত ‘পৌষসংক্রান্তি’ বা শুধু ‘সংক্রান্তি’ নামে অনেকে চেনেন। তবে পুরান ঢাকার মানুষের কাছে এটি হচ্ছে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। এদিন পুরান ঢাকায় নিজের আপনজন নিয়ে সাকরাইন পালন করেন এ অভিনেত্রী। সময়টা দারুণ উপভোগ করেন তিনি। গত ১৫ জানুয়ারি ফ্রেমবন্দি করা বেশ কিছু স্থিরচিত্র ভক্তদের সঙ্গে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ভাগাভাগি করে নেন মেহজাবীন। সেখানে তাকে রং খেলতে দেখা যায়, পাশাপাশি ফানুস ওড়ানো, ঘুড়ি ওড়ানোর ছবি প্রকাশ করেন তিনি।
×
