লৌহজংয়ে সিসিটিভি ক্যামেরা ভেঙে ডাকাতি

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১২:৪০ এএম

লৌহজংয়ে ডাকাতরা ৪০ ভরি স্বর্ণ ও চার লাখ টাকা নিয়ে গেছে। এ সময় ডাকাতরা সিসিটিভির ক্যামেরাগুলো ভেঙে ফেলে। উপজেলার হলদিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের আক্তার হোসেন খান লাবু ও বেলাল হোসেন ব্যাপারীর বাসায় ভোর রাতে ডাকাতির এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে ডাকাতরা লাবু খানের বাসার জানালার গ্রিল (রড) কেটে ভেতরে প্রবেশ করে। এরপর বাসায় থাকা সবার হাত, পা, মুখ বেঁধে স্বর্ণ ও টাকা নিয়ে যায়। আধঘণ্টা ধরে তারা এ বাসায় ডাকাতি করে। এরপর পাশের বেলাল হোসেন ব্যাপারীর বাসায় থাকা সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে দরজার তালা ও জানালার গ্রিল (রড) কেটে ঘরে প্রবেশ করে সবকিছু নিয়ে যায়।

লৌহজং থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর ডাকাতির সত্যতা স্বীকার করে বলেন, আমি ও অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত