টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ঢাকা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ০৬:২৬ পিএম

জয় দিয়ে বিপিএল শুরু করেছিল ঢাকা ডমিনেটরস। তারপর টানা ৫ ম্যাচে আর কোনো জয় নেই। হারের ‍বৃত্তে বন্দী নাসির হোসেনের দল আজ মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। চট্টগ্রামে নিজেদের প্রথম দেখায় ইমরুল কায়েসদের কাছে ঢাকা হেরেছিল ৩৩ রানে। সেই হারের বদল নাকি লিটনদের ধারাবাহিকতার ম্যাচ এটা?

লড়াইয়ে কে জিতবে তা জানা যাবে ম্যাচ শেষে। তবে টস ভাগ্যে ঢাকার কাছে হেরে গেছে কুমিল্লা। জিতেই প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ঢাকা অধিনায়ক নাসির হোসেন।

টানা পাঁচ ম্যাচ হেরে কোনাঠাসা ঢাকা দ্বিতীয় জয় পেতে মুখিয়ে আছে। অধিনায়ক নাসির হোসেনের অলরাউন্ড নৈপুন্যে জয় দিয়ে আসর শুরু করার পর পরের পাঁচ ম্যাচই হেরেছে দলটি। ৬ ম্যাচে ১ জয় ও ৫ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে দলটি।

টানা তিন ম্যাচ হেরে বিপিএলের এবারের আসর শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে এরপর হ্যাটট্রিক জয়ের স্বাদ পেয়েছে তারা। জয়ের এ ধারা ধরে রাখার লক্ষ্যে আজ মাঠে নামছে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত