সাকার মাছ নিষিদ্ধের চূড়ান্ত প্রজ্ঞাপন

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০৬:৫২ এএম

সরকার চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করে সাকারমাউথ ক্যাটফিশ নিষিদ্ধ করেছে। স্থানীয়ভাবে এই মাছ সাকার মাছ হিসেবে পরিচিত। গতকাল বুধবার এক তথ্য বিবরণীতে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মৃণাল কান্তি দে গত ১১ জানুয়ারি এই মাছ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেন। খবর বাসস।

প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে কেউ এই সাকার মাছ আমদানি, চাষ, পরিবহন, বিক্রয়, সরবরাহ ও সংরক্ষণ করতে পারবে না। গত বছর ২৫ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সাকার মাছ নিষিদ্ধ করতে প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ অ্যাক্ট, ১৯০৫-এর ১৮ নম্বর ধারা সংশোধন প্রস্তাব প্রজ্ঞাপন আকারে জারি করে। এ ব্যাপারে কারও কোনো আপত্তি বা পরামর্শ থাকলে দুই মাসের মধ্যে মন্ত্রণালয়ের কাছে তা পেশ করতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত