তৃতীয় বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গত বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়েছে।
পু-্রনগর চলচ্চিত্র সংসদ আয়োজিত তিন দিনব্যাপী এই উৎসবে রাত ৮টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম।
৩য় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান ফেরদৌস ওয়াহিদ সুমনের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার। বিশেষ অতিথির বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, নেপালের চলচ্চিত্র প্রযোজক ইন্দু জোসি, জুরি বোর্ড সদস্য অরুণ দেও জোসি। প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম বলেন, ১২টি দেশের ৪২টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।
এই আয়োজনে ভবিষ্যতে রবীন্দ্র ফিল্ম সোসাইটি থাকবে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজক কমিটির পরিচালক নির্মাতা সুপিন বর্মন জানান, বগুড়ার একমাত্র সিনেপ্লেক্স মধুবনের বড় পর্দায় দেখা যাবে বিশ্বের ১২টি দেশের নির্বাচিত ৪২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
