১৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৯ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৩০ কোটি ৬৩ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।

জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট, ক্রিস্টাল মেথ আইস, হেরোইন, ফেনসিডিল ইত্যাদি।

চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে স্বর্ণ, রুপা, কসমেটিকস সামগ্রী ইত্যাদি। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, বিভিন্ন প্রকার গান, ম্যাগাজিন, মর্টার শেল, গুলি। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত