অবৈধ সম্পদের দায় থেকে মুক্ত পাসপোর্টের ১৩ কর্মকর্তা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৩ এএম

বিভিন্ন অনিয়ম, অবৈধ পাসপোর্ট তৈরিসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের দায় থেকে মুক্তি পেয়েছেন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালকসহ ১৩ কর্মকর্তা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩ জানুয়ারি মন্ত্রীপরিষদ সচিব বরাবর পাঠানো ওই চিঠিতে তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি অবগত করা হয়েছে। এ ব্যাপারে গতকাল শনিবার দুদকের জনসংযোগ দপ্তর জানায়, দুদকের অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এমন সিদ্ধান্ত আসতে পারে।

অব্যাহতি পাওয়াদের মধ্যে রয়েছেন, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শিহাব উদ্দিন খান, তার স্ত্রী ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) জুনিয়র কনসালটেন্ট শারমিন আরা বেগম, পাসপোর্ট অধিদপ্তরের ডেমোগ্রাফি শাখার উপপরিচালক হালিমা খাতুন শম্পা, উপপরিচালক (প্রশাসন) মো. ইসমাইল হোসেন, উপপরিচালক (সংস্থাপন) তারিক সালমান, সহকারী পরিচালক (প্রশাসন) আজিজুল ইসলাম, সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ নজরুল ইসলাম ভূঞা ও তার স্ত্রী শাফিনাজ আক্তার, মাগুড়া জেলা অফিসের সহকারী পরিচালক নাসরিন পারভীন নূপুর এবং পাসপোর্ট অধিদপ্তরের উপসহকারী পরিচালক (প্রশাসন) সফিকুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত