জামালপুরে মানববন্ধন

সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০২ এএম

‘ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানি বন্ধ করো’ এ স্লোগানকে নিয়ে সময় টেলিভিশনের বার্তাপ্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। গতকাল রবিবার বেলা ১১টায় শহরের দয়াময়ী চত্বরে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর সামনে এ মানববন্ধন হয়।

সাংবাদিক নূরুল হক জঙ্গীর সভাপতিত্বে এবং জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন মোস্তফা বাবুল, মুখলেছুর রহমান লিখন, আবদুল আজিজ, আজিজুর রহমান, শহিদুল ইসলাম তুফান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জামালপুর জেলা সাধারণ সম্পাদক মারুফ আহাম্মেদ খান মানিক প্রমুখ। বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জন্য মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত