নারী প্রিমিয়ার লিগের নিলামে অবিক্রিত তিন বাংলাদেশি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৬ পিএম

প্রথম বার মেয়েদের আইপিএল আয়োজন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারা এই প্রতিযোগিতার নাম দিয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ। সেই প্রতিযোগিতায় প্রথম বারের জন্য নিলাম আয়োজন করা হয়েছে।

নারী ক্রিকেটারদের কিনছে চারটি দল। মোট ৪০৯ জন ক্রিকেটার নিলামে উঠেছেন। আবেদন করেছিলেন হাজারেরও বেশি। সেখান থেকে এই ক’জনকে বেছে নেওয়া হয়েছে।

সেই তালিকায় নাম ছিল বাংলাদেশের ৯ ক্রিকেটারের। তারমধ্যে থেকে এখন পর্যন্ত নিলামে নাম উঠেছে তিনজনের। তবে তাদের কাউকে নিয়েই আগ্রহ ছিল না দলগুলোর। তাই প্রথম ডাকে অবিক্রিতই থেকে গেছেন তারা।

অবিক্রিত ক্রিকেটাররা হলেন টাইগ্রেসদের সাবেক অধিনায়ক সালমা খাতুন, পেসার জাহানারা আলম ও অলরাউন্ডার স্বর্ণা আক্তার সালমার ভিত্তিমূল্য ছিল ৪০ লাখ রুপি। তবে জাহানারা ও স্বর্ণার ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি।

নিলাম তালিকায় থাকা বাংলাদেশের বাকি ক্রিকেটাররা হলেন; নিগার সুলতানা, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মন্ডল, রিতু মনি, সোবহানা মোশতারি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত