আইনশৃঙ্খলা সভায় নেই চেয়ারম্যানরা ইউএনও’র ক্ষোভ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৯ এএম

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ১৩ জন ইউনিয়ন চেয়ারম্যানের মধ্যে ১১ জনই ছিলেন অনুপস্থিত। উপস্থিত থাকা দুজনও এসেছেন বিলম্বে। এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান খোন্দকার। গতকাল সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও’র সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, সভায় সাম্প্রতিককালে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ইউপি চেয়ারম্যানদের অনুপস্থিতি ও নির্ধারিত সময়ে না আসার বিষয়ে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি আগামীতে সবাইকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার কথা বলেন ইউএনও।

সভায় অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, কুলাউড়া থানার ওসি মো. আবদুছ ছালেক, কুলাউড়া প্রেস ক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত