একনজরে আজকের দেশ রূপান্তর

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৪ এএম

১৯৪৮ সালের ৪ জানুয়ারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়ে ওঠে, জীবন-যৌবন উত্তাপের শুদ্ধ সংগঠন ছাত্রলীগ। প্রকাশ্য কথা ছিল শিক্ষা, শান্তি ও প্রগতি। ভদ্রতা-বিনয়, শিক্ষা-দীক্ষা, কর্মনিষ্ঠা- দেশপ্রেম ও সম্প্রীতির বন্ধনে যূথবদ্ধ হয়েছিলেন তারা। অথচ, কী দুর্ভাগ্যের বিষয় প্রতিষ্ঠার ৭৫ বছরের মাথায় সেই ছাত্রলীগ এখন নানামুখী বিতর্ক সৃষ্টি করছে। তাদের বর্তমান কর্মকা-, কোনোভাবেই ‘রাজনৈতিক’ হিসেবে আখ্যা দেওয়ার সুযোগ নেই। ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের এমন রাজনৈতিক স্খলন, রাজনীতিসচেতন সবাইকে ব্যথিত করে, আতঙ্কিত করে, বিস্মিত করে।

পড়ুন: এসব কোনো ‘রাজনীতি’ নয়


বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড আমদানির দায় পরিশোধ করতে গিয়ে বিপাকে পড়েছে। ডলার সংকটের কারণে সাবসিডিয়ারি তিন কোম্পানির কাঁচামালের আমদানি মূল্য পরিশোধ করতে গিয়ে প্রায় শতকোটি টাকার লোকসান গুনতে হয়েছে। ফলে ২০২২-২৩ হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) আয় বাড়লেও টাকার অবমূল্যায়নের কারণে লোকসানে পড়েছে ডরিন পাওয়ার। একই অবস্থা পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজীবাজার পাওয়ার কোম্পানিরও। সাবসিডিয়ারি ও সহযোগী প্রতিষ্ঠানের জন্য আমদানি করা কাঁচামালে প্রায় ২৪ শতাংশ বেশি মূল্য পরিশোধ করতে হওয়ায় শাহজীবাজার পাওয়ারও ব্যাপক লোকসানে পড়েছে।

পড়ুন: লোকসানের কারণ শুধুই ডলার


সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলার আদালতে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় আইন ও বিচারাঙ্গনে উদ্বেগ ও শঙ্কা বেড়েছে। গত চার মাসে পিরোজপুর, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া ও নীলফামারী জেলা আইনজীবী সমিতির ৩১ শীর্ষ নেতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেছে হাইকোর্ট।

বিচারকের সঙ্গে অশালীন আচরণ, বিচারককে হুমকি দেওয়া, অদালতে কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান এবং বিচারকাজে বিঘ্ন ঘটানোর অভিযোগ উঠেছে আইনজীবীদের বিরুদ্ধে। এক মাসের বেশি সময় ধরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে ঘটে যাওয়া ঘটনা সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। জ্যেষ্ঠ আইনজীবীরা বলছেন, অতীতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও এখনকার মতো কখনো হয়নি। বিচারপ্রার্থীরা যাতে জিম্মি না হয়ে পড়েন সে জন্য বিচারক-আইনজীবীদের আরও সহনশীল হওয়ার অনুরোধ জানিয়েছেন তারা। কারণ বিচারাঙ্গন ও আইনাঙ্গনের পরিপূরক হচ্ছে আইনজীবী (বার) ও আদালত (বেঞ্চ)।

পড়ুন: বিচারাঙ্গনে ‘ইগো’ জটিলতা


আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ ভোট দিলে আগামী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ আবারও দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। আমি কখনই ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসতে চাই না। আমি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছি।

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক শোলের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এসব কথা বলেন।

পড়ুন: আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে


বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে একাধিক অভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা রয়েছে। এসব বাধা অতিক্রম করে নিজেদের সম্ভাবনাকে কাজে লাগাতে দুই পক্ষ সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের অপেক্ষায় যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সমস্যার মূল মিয়ানমারে এবং এ সংকট সমাধানে দেশটি বাংলাদেশকে সহযোগিতা করে যাবে। ঢাকা সফরে এসে এমন বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বিশেষ উপদেষ্টা ডেরেক শোলে। এ ছাড়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ইতিবাচক পরিবর্তনের বিষয়ে সাধুবাদ জানিয়ে টেকসই সংস্কারের প্রতি গুরুত্বারোপ করেছে সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। তবে র‌্যাবকে একটি অত্যন্ত নির্ভরযোগ্য কার্যকরী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেন, র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাউন্সেলর ডেরেক শোলের নেতৃত্বে সফররত সাত সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের আলাদা বৈঠকে এ আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে।

পড়ুন: সম্পর্কে সম্ভাবনা চ্যালেঞ্জ দুটোই আছে


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি ভারতের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিনয় খাতরা। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, ‘আপনার এবং আপনার নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

পড়ুন: শেখ হাসিনার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে


'বিষ দেন, না হলে জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেন’ হাউমাউ করে কেঁদে এমনটি বলছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার উপজেলার মোগড়া দুর্জয়নগর গ্রামের কৃষক লিয়াকত আলী। তিনি অভিযোগ করে বলেন, একটি প্রভাবশালী মহল ফসলি জমির পাশে বেড়িবাঁধ দিচ্ছে। এতে জমির পানি নিষ্কাশন বন্ধ হয়ে শত শত বিঘা জমি চাষাবাদের হুমকির মুখে পড়বে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হবে। বিষয়টির প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন

পড়ুন: বিষ দেন, নইলে জমি থেকে পানি সরান


জামালপুর জেনারেল হাসপাতালে চড়া দামে খাবার সরবরাহের অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ কারসাজির প্রক্রিয়ার সঙ্গে জড়িত। এখানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ৩৫০ টাকা কেজিতে সরবরাহ করা হয়। রোগীদের সব খাবারই চড়া দামে সরবরাহ করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে বাজারের দামের চেয়ে অনেক বেশি দামে রোগীদের খাবার সরবরাহ করে সরকারের কোটি কোটি টাকা তছরুপ করা হচ্ছে। তবে কর্তৃপক্ষ বলছে, খাবারের মূল্যতালিকা দরপত্র কমিটির মাধ্যমে ঠিক করা হয়েছে।

পড়ুন: ব্রয়লারের কেজি ৩৫০ টাকা!


দিন যতই অতিবাহিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলার আকর্ষণ ততই বাড়ছে। প্রতিদিন শতাধিক নতুন বই আসছে মেলায়। দর্শনার্থী বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে বিক্রিও। প্রতিবারের মতো এবারও পাঠকদের আগ্রহের শীর্ষে গল্প-উপন্যাস। প্রকাশকরা জানিয়েছেন, গত ১৫ দিনে মেলায় বেশি বিক্রি হয়েছে গল্প-উপন্যাসের বই।

পড়ুন: বিক্রির শীর্ষে গল্প উপন্যাস


মোহাম্মদ হাসান। কাজ করতেন গাজীপুরের টঙ্গী এলাকায় আসবাব তৈরির একটি কারখানায়। আট বছর আগে কারখানার ভেতর তাকে হত্যা করা হয়। থানায় মামলা হলে পুলিশ তদন্ত করে। এরপর তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সংস্থাটিও চূড়ান্ত প্রতিবেদন দিয়ে আদালতকে জানায়, হাসানকে কে মেরেছে, তা শনাক্ত করা যায়নি। পরে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দেয়।

পড়ুন: চূড়ান্ত প্রতিবেদনের পর হত্যার রহস্য উদঘাটন


ঢাকা জেলার সাতটি থানায় গত সাড়ে ১৩ মাসে ৪৬টি ডাকাতির মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছে ২৩২ ডাকাত। গ্রেপ্তারদের মধ্যে ৯২ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরপরও দমছে না ডাকাতরা। ডাকাতির ঘটনা বেশি ঘটছে ঢাকার কেরানীগঞ্জ এলাকায়। ঢাকা জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয় সূত্র এসব তথ্য জানা গেছে।

পড়ুন: গ্রেপ্তারেও দমেনি ডাকাতরা


মানুষ আল্লাহর সর্বশ্রেষ্ঠ জীব। আল্লাহ নিজেই তার স্বীকৃতি দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘তোমাদের উত্তম জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎকাজের আদেশ দাও, অসৎকাজ থেকে মানুষকে নিষেধ করো।’সুরা আলে ইমরান : ১১০

পড়ুন: কবরে প্রশ্ন করা হবে না যাদের


প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতি ও পদায়নের ক্ষমতা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হাতে নেওয়ার পর থেকে প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরে অস্থিরতা তৈরি হয়েছে। জানুয়ারিতে জারি করা প্রজ্ঞাপনটি বাস্তবায়ন হলে সরকারি ব্যাংক কর্মকর্তাদের মধ্যে বৈষম্য দেখা দেবে বলে মনে করেন ব্যাংক কর্মকর্তারা। এক ব্যাংকের কর্মকর্তারা সুবিধা পাবেন, আর অন্য ব্যাংকের কর্মকর্তারা বঞ্চিত হবেন। এমন পরিস্থিতিতে প্রজ্ঞাপনটি বাতিলের দাবি জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের কর্মকর্তারা।

পড়ুন: সুবিধা রূপালীর বঞ্চিত জনতা


চলতি ২০২৩ সালে হজের উদ্দেশ্যে যারা সৌদি আরব যেতে ইচ্ছুক, সেই যাত্রীদের হজ করার জন্য ন্যূনতম বয়স নির্ধারণ করে দিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

পড়ুন: ১২ বছরের কম বয়সীরা হজের ভিসা পাবে না


বিশ্ব ভালোবাসা দিবসে সোশ্যাল মিডিয়ার পাতা হয়ে ওঠে এক একখানা প্রেমের চিঠি। আবেগঘন বক্তব্যের সঙ্গে বর্ণিল ছবি। শোবিজ তারকারাও পিছিয়ে থাকেন না। ভালোবাসার মানুষের সঙ্গে প্রিয় মুহূর্ত শেয়ার করেন ভক্ত দর্শকের জন্য। তবে বিবাহিত তারকাদের চেয়ে অবিবাহিত তারকাদের ভ্যালেন্টাইন পোস্টের প্রতি আগ্রহ বেশি থাকে নেটিজেনদের। সব তারকা অবশ্য সেই আগ্রহকে গ্রাহ্য করেন না। নিজের প্রেমের সম্পর্ককে আড়ালেই রাখতে চান। কিন্তু সেদিক থেকে ব্যতিক্রম ঢালিউডের দুই লাভ বার্ড।

পড়ুন: ঢালিউডের লাভ বার্ড


আরশোলা চিৎ হয়ে আছে। তার পাগুলো আকাশের দিকে উঠে আছে। পিঠের ওপর ভর দিয়ে আর শুয়ে থাকা যাচ্ছে না। উফ্। কতদিন শুয়ে আছে সে জানে না। সম্ভবত অনন্তকাল। মনে পড়ে, সে যখন উল্টে গিয়েছিল তখন জাপানে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটেছিল হিরোশিমায় নাকি নাগাসাকিতে বিশেষ মনে পড়ে না। তবে এটুকু মনে আছে, পারমাণবিক বিস্ফোরণের কম্পনেই সে উল্টে গিয়ে চিৎ হয়ে পড়েছিল। তারপর একবার সোজা হয়েছিল। অল্প সময়ের জন্য। এরপর থেকে সে প্রায়ই উল্টে যায় এবং দিনের বেশিরভাগ সময় ওল্টানো অবস্থাতেই কাটে।

পড়ুন: গল্পের মতো যদিও গল্প নয়


দেশ রূপান্তরের সর্বশেষ সংবাদ জানতে এখানে ক্লিক করুন

এগিয়ে থাকুন দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত