সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার নেবে পল্লী বিদ্যুৎ সমিতি

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২১ এএম

সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২৮ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত। নির্বাচিতদের বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (ওঅ্যান্ডএম/ইঅ্যান্ডসি/ইআরইউ/পিঅ্যান্ডএম/ইআরসি/এসঅ্যান্ডপি/জিএস)

পদসংখ্যা: ১১০

বেতন: অন-প্রবেশন থাকাকালীন বেতন ২৯ হাজার ৬০০ টাকা। নিয়মিত হলে বেতন হবে ৩১ হাজার ৮০ টাকা।

যোগ্যতা: আবেদনের জন্য ইলেকট্রিক্যাল/ পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম সিজিপিএ ৪–এর স্কেল ৩ থাকতে হবে। এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫–এর স্কেলে ৩.৫০ থাকতে হবে। অটোক্যাড ও কম্পিউটার চালনা জানতে হবে।

বয়স: আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত