বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মা এবং মুরাদনগর উপজেলা সদরের মরহুম কাজী নোমান আহমেদের স্ত্রী সৈয়দ রাশেদা বেগম (৮৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি পাঁচ ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ আসর মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম (বড় মাদ্রাসা) মাঠে জানাজা শেষে উপজেলার কেন্দ্রীয় কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।
রাশেদা বেগমের মৃত্যুতে তার পরিবারসহ বিভিন্ন বরেণ্য ব্যক্তিত্ব ও রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কুমিল্লা উত্তর জেলা বিএনপি, মুরাদনগর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কায়কোবাদ ফোরামসহ উপজেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। বিজ্ঞপ্তি
