বাঘের আক্রমণের শিকার হয়ে ২১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মেনেছেন জেলে অনুকূল গাইন। গত শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। গতকাল শনিবার তার মরদেহ বাগেরহাটের মোংলার আমুরবুনিয়ার বাড়িতে এসে পৌঁছায়। বেলা সোয়া ১১টার দিকে তার শেষকৃত্য সম্পন্ন হয়। সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধারা স্টেশন (মোংলা) কর্মকর্তা মো. শাহজাহান জানান, গত ২৭ জানুয়ারি সুন্দরবনের সুদীরেরচিলা খালে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন অনুকূল গাইন (৩০)।
×
