সড়কে ভাই-বোন ও দুই শিক্ষার্থীসহ ৯ জন নিহত

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৭ এএম

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জে ভাই-বোন, নড়াইলে দুই কলেজ শিক্ষার্থী, নওগাঁয় তিন ভ্যানযাত্রী, ঝিনাইদহে এক ইজিবাইক যাত্রী ও বগুড়ায় এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। নওগাঁর দুর্ঘটনা গত শুক্রবার সন্ধ্যায় এবং বাকি দুর্ঘটনাগুলো গতকাল শনিবার দিনের বিভিন্ন সময়ে সংঘটিত হয়। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া সেতু এলাকায় শনিবার সকাল ১০টার দিকে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী ভাই-বোন নিহত হয়েছেন। তারা হলেন, কাজিপুর উপজেলার সিংড়াবাড়ি গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে লিপি খাতুন (২৭) ও ছেলে মুকুল (২৪)। এ ঘটনায় তাদের মা ফিরোজা খাতুন ও ভাই আটোচালক নয়ন আহত হয়েছেন।

সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, শহরের কাঠেরপুল থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা কাজিপুরের দিকে যাচ্ছিল। কুড়ালিয়া সেতুর কাছে বিপরীতমুখী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

নড়াইল : নড়াইলের মাইজপাড়া-বুনাগাতি সড়কের গড়েরহাট এলাকায় ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কলেজ পড়–য়া দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গড়েরহাট মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের কল্যাণখালী গ্রামের মহব্বত মোল্যার ছেলে বাঁধন (২০) ও হবখালী ইউনিয়নের কোমখালী গ্রামের পলাশ মোল্লার ছেলে মেহেদী হাসান (২০)। নিহত বাঁধন যশোর বিসিএমসি কলেজের দ্বিতীয় বর্ষের ও মেহেদী মাইজপাড়া ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

নওগাঁ : নওগাঁর পতœীতলায় ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, পতœীতলা উপজেলার পাটচিড়া ইউনিয়নের পাহাড়কাটা গ্রামের রাসেল রানার স্ত্রী সানজিদা খাতুন (২৮) ও আমজাদ হোসেনের স্ত্রী শরিফা বেগম (৪৬) এবং আমিনাবাদ গ্রামের মৃত ফয়েজ উদ্দীনের ছেলে মিজানুর রহমান (৪৪)।

পুলিশ জানায়, নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড়ে একটি চার্জার ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সানজিদা খাতুন মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় বাকি দুজন মারা যান।

ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় বিআরটিসি বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী শাহীন হোসেন (৩০) নিহত হয়েছেন। গতকাল বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন শরিয়তপুরের জাজিরা থানার কাতলাগড়ি গ্রামের শুকুর আলীর ছেলে। গাড়াগঞ্জ শ^শুর বাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলেন তিনি।

বগুড়া : বগুড়ার শিবগঞ্জে বিআরটিসি বাসের ধাক্কায় অটোভ্যানের যাত্রী বাবর সরকার বাবু নিহত হয়েছেন। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চন্ডিহারা এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবর সরকার শিবগঞ্জের নাগরকান্দি এলাকার মৃত আব্বাস আলীর ছেলে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই শামসুল হক বিষয়টি নিশ্চিত 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত