টেন্ডার ছিনতাইয়ের পর এবার মেয়রের অফিসে চুরি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৭ পিএম

দুদিন আগে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর কার্যালয়ের বারান্দা থেকে প্রকাশ্যে টেন্ডার ছিনতাইয়ের পর এবার তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত শনিবার রাতে মেয়রের অফিস কক্ষ থেকে ক্যামেরা, টাকা, ইলেকট্রনিক ডিভাইসসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি গেছে বলে অভিযোগ পৌর কর্তৃপক্ষের।

পৌরসভা সূত্রে জানা যায়, গতকাল রবিবার সকালে অফিসের কর্মচারীরা মেয়রের অফিস রুমের তালা ভাঙা দেখতে পান।

তারা ভেতরে ঢুকে কিছু কাগজপত্র এলোমেলো দেখতে পান। সেখানে রক্ষিত শিক্ষাবৃত্তির টাকা, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস ও গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র চুরির বিষয়টি জানতে পারেন।

গতকাল দুপুর দেড়টায় কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী সংবাদ সম্মেলন করে বলেন, সকালে জানতে পারি কার্যালয়ের তালা-ড্রয়ার ভেঙে ফাইলপত্র তছনছ করেছে।  ফাইলপত্র মেঝেতে এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে ছিল।

এ মুহূর্তে সঠিক হিসেব দিতে পারছি না যেকোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে। তারা কৌশলে পৌর চত্বরের সব সিসি ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। এমনটি পার্শ্ববর্তী শিল্পকলা একাডেমি ভবনের ক্যামেরা পর্যন্ত ঘুরিয়ে গ্রিল কেটে প্রবেশ করেছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের খুব শিগগিরই শনাক্ত করে গ্রেপ্তার করবে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত