ক্যানসার চিকিৎসায় উন্নত গবেষণার লক্ষ্যে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসবে এ সমঝোতা স্বাক্ষর হয়। অনুষ্ঠানে দেশের ওষুধ শিল্প উন্নয়ন এবং সুলভ মূল্যে বিশ্বব্যাপী জীবনরক্ষাকারী-ক্যানসার প্রতিরোধক ওষুধ রপ্তানিক্ষেত্রে বিশেষ অবদান রাখায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের পক্ষ থেকে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম এমপিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী আয়োজিত কর্মসূচির সূচনা হয়। এরপর আলোচনা অনুষ্ঠান এবং বিকেলে সাংস্কৃতিক পর্ব হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশে ওষুধ শিল্প ও সহায়ক প্রতিষ্ঠানের খ্যাতনামা ব্যক্তিত্ব, শিল্পোদ্যোক্তা, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম এমপি। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এবং জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সহসভাপতি এম মোসাদ্দেক হোসেন। বিজ্ঞপ্তি
