হোয়াটসঅ্যাপের চ্যাট করে দেবে চ্যাটজিপিটি!

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ০১:১১ এএম

হোয়াটসঅ্যাপে (WhatsApp) ) এবার আপনার হয়ে টেক্সটের উত্তর দিয়ে দেবে চ্যাটজিপিটি (ChatGPT)। এতে অবাক হওয়ার কিছুই নেই। নানা কাজের চাপে বা ক্লান্তিতে অনেক সময় হোয়াটসঅ্যাপের সব মেসেজের উত্তর দিতে পারেন না অনেকেই। এবার চ্যাটজিপিটি আপনার হয়ে হোয়াটসঅ্যাপের টেক্সট-এর উত্তর দিয়ে দেবে।

অর্থাৎ হোয়াটসঅ্যাপের মেসেজের উত্তর দেওয়ার সব দায়িত্ব বুঝে নেবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটি এমনভাবে উত্তর দেবে যে, অপর প্রান্তে থাকা কেউ বুঝেই উঠতে পারবেন না, এটি কোনো এআই-এর টেক্সট। তিনি ভাববেন, আপনিই হয়তো টেক্সট দেখে তার মেসেজের উত্তর দিলেন।

যেভাবে কাজ করবে

ড্যানিয়েল গ্রস নামে এক অ্যাপ ডেভেলপার এমন একটি পাইথন স্ক্রিপ্ট তৈরি করেছেন, যা চ্যাটজিপিটি ও হোয়াটসঅ্যাপে যুক্ত করা যাবে। এর ফলে বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে  চ্যাট করার প্রয়োজন হলে, আপনার হয়ে চ্যাট চালিয়ে যাবে চ্যাটজিপিটি। বন্ধুরা ভাববেন আপনিই চ্যাট করছেন।

ব্যবহার করবেন কীভাবে

পাইথন স্ক্রিপ্টটি ব্যবহার করতে হলে এক্ষেত্রে আপনাকে কোনো ওয়েবপেজ থেকে একটি ল্যাঙ্গুয়েজ লাইব্রেরি ডাউনলোড করতে হবে। ল্যাঙ্গুয়েজ লাইব্রেরি ডাউনলোডের পর খুলবেন  হোয়াটসঅ্যাপ-জিটিপি-মেইন (WhatsApp-gpt-main) ফাইল। এরপর সার্ভার ডটপাই server.py) ডকুমেন্ট এগজিকিউট করতে হবে। এরপরই আপনার চ্যাটজিপিটি ও হোয়াটসঅ্যাপ সংযুক্ত হয়ে যাবে।

সার্ভার চলা অবস্থায় তখন আপনাকে টাইপ করতে হবে ‘ইজ’ (Is, তারপর এন্টার। এবার ‘পাইথন সার্ভার ডট পাই’ (python server.py) -এ ক্লিক করুন। এতে আপনার ফোন নম্বর স্বয়ংক্রিয়ভাবেই ‘ওপেন এআই’ (OpenAI) চ্যাট পেজের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। 

তারপর ক্লিক করুন ‘কনফার্ম’ ও ‘অ্যাম এ হিউম্যান’ Confirm I am a human), যাতে বোঝা যাবে, আপনি রোবোট নন। এটি করার পরেই দেখতে পাবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ওপেন এআই চ্যাটজিপিটি (OpenAI ChatGPT) চলে এসেছে। ব্যস এবার চ্যাট শুরু। আপনার হয়ে চ্যাট করে দেবে চ্যাটজিপিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত