নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই সহোদরকে কুপিয়ে হত্যা মামলার ৩ নম্বর আসামি মামুনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সোনারগাঁয়ে ২ সহোদর হত্যা মামলার ৩ নম্বর আসামি মামুনকে মুন্সীগঞ্জের শ্রীপুর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এই হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলমান থাকবে।
এর আগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) হত্যার ঘটনার আরেক আসামি মোর্শেদা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য ২৬ ফেব্রুয়ারি দুপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই সহোদরকে কুপিয়ে হত্যা করে নিহতদের আপন চাচাতো ভাই ও তার লোকজন।