প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন

দেশসেরা চেয়ারম্যান দাউদকান্দির মোহাম্মদ আলী

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১১:৫৪ পিএম

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে দেশের সেরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী। গতকাল সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্র জারির মাধ্যমে এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়, ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২’ উপলক্ষে এবার মোহাম্মদ আলীকে রাষ্ট্রীয়ভাবে দেশসেরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। আগামী ১২ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি এ সম্মাননা পদক গ্রহণ করবেন।

মেজর (অব.) মোহাম্মদ আলী চেয়ারম্যান হিসেবে টানা দুইবার দায়িত্ব পাওয়ার পর দাউদকান্দিতে প্রাথমিক শিক্ষার ব্যাপক উন্নয়ন হয়েছে। ইতিমধ্যে তিনি জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত