প্রধানমন্ত্রীর কাছে পাগলা উপজেলা ঘোষণার দাবি

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০২:১৫ এএম

পাঁচ বছর পর আবার ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শনিবার ময়মনসিংহ সার্কিট হাউজ ময়দানে জনসভায় ভাষণ দেবেন তিনি। তাকে বরণ করতে ইতিমধ্যে রেকর্ড উন্নয়নের বদলে যাওয়া ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির প্রাচীন নগরী সেজেছে নতুন রূপে। বঙ্গবন্ধুকন্যাকে স্বাগত জানাতে নগরীর প্রতিটি সড়ক ও মহাসড়ক সেজেছে তোরণ আর ব্যানারে। তাতে রূপান্তরের রূপকার শেখ হাসিনাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নতুন দাবিও রয়েছে। বিশেষ করে এক যুগ আগে থানা ঘোষিত পাগলাকে উপজেলা হিসেবে ঘোষণার দাবি জানাচ্ছে স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, শনিবার শহরের সার্কিট হাউজ ময়দানেই প্রধানমন্ত্রীর কাছে পাগলা থানাকে উপজেলায় রূপান্তরের দাবি পেশ করা হবে। এর আগে তাদের দাবির পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ৩১ মার্চ প্রধানমন্ত্রী এক জনসভায় পাগলা থানা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। ২০১২ সালের ২৫ এপ্রিল পাগলা থানা অনুমোদনের গেজেট প্রকাশ হয়। ওই বছরের ২৩ মে গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়ন নিয়ে পাগলা থানার যাত্রা শুরু হয়। প্রথমে একটি ভাড়া বাড়িতে পাগলা থানার কার্যক্রম পরিচালিত হচ্ছিল। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গণপূর্ত বিভাগের মাধ্যমে স্থানীয়দের দেওয়া ৩ একর ১ শতাংশ জমিতে চারতলাবিশিষ্ট একটি আধুনিক থানা ভবন নির্মাণ করা হয়। এখন সংসদীয় আসন এবং সীমানা অখ- রেখে ময়মনসিংহের পাগলা থানাকে পৃথক উপজেলা করার জোর দাবি জানাচ্ছে এলাকাবাসী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত