দেশের মৎস্য খামারিদের মাঝে প্রযুক্তিগত জ্ঞান বিতরণ ও মৎস্য চাষে সক্ষমতা বৃদ্ধি করতে মৎস্য অধিদপ্তরের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ডাচ-বাংলাদেশ কনসোর্টিয়াম। মৎস্য ভবনে গতকাল রবিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। মৎস্য অধিদপ্তরের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক। ডাচ-বাংলাদেশ কনসোর্টিয়ামের প্রতিনিধি হিসেবে লারিভ ইন্টারন্যাশনালের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক ম্যাথিয়াস ব্রাইনেন। এ চুক্তির মাধ্যমে মৎস্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের সম্প্রসারণ ইউনিটসহ মোট ৭৫ জন কর্মকর্তাকে উন্নত মৎস্য প্রযুক্তি এবং আধুনিক চাষ পদ্ধতির ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।
×
