উদ্বোধনী জুটিটা ছিল মাত্র ১৫ রানের। দ্বিতীয় উইকেট জুটিতে বড় সংগ্রহের আশা জেগেছিল। তবে সেটাও থেমে যায় মাত্র ৩৪ রানে। তৃতীয় উইকেটের জুটিটা ভাঙে ৩২ রানে। তিন টপ অর্ডার ফিরে গেলে অভিষিক্ত তৌহিদ হৃদয়কে নিয়ে জুটি গড়েন সাকিব আল হাসান। ৫৭ বলে এই দুই ব্যাটসম্যান পূর্ণ করেন ৫০ রানের জুটি।
জুটিতে ফিফটি পূর্ণ হওয়ার পর সাকিব আল হাসানও পেয়েছেন অর্ধশতক। তার আগেই তিনি পূর্ণ করেছিলেন সাত হাজার রানের মাইলফলক। সেই কীর্তির পর তুলে নিয়েছেন ৫৩তম ফিফটিটি।
সাকিব ফিফটি পূর্ণ করেছেন ৬৫ বলে। তার ফিফটির সঙ্গে বাংলাদেশও পূর্ণ করে ১৫০ রান। এই প্রতিবেদন লেখ পর্যন্ত বাংলাদেশ ৩৩.৩ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১৬৯ রান তুলেছে। হৃদয় ৪৫ ও সাকিব ৫৯ রানে অপরাজিত আছেন।
