আইইউবিতে শিক্ষামন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে অভিভাবকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ

আপডেট : ২০ মার্চ ২০২৩, ০৫:৫০ এএম

উদ্যোক্তা তৈরির পরিবেশ সৃষ্টিতে অভিভাবকদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বেশিরভাগ শিক্ষার্থী চাকরির পেছনে ছোটে।  মানুষের ভাগ্য পরিবর্তন ও আদর্শ সমাজ গঠনে আপনাদের (গ্রাজুয়েটদের) এগিয়ে আসতে হবে।’

গতকাল রবিবার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৩তম সমাবর্তনে আচার্যের প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবি ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। এবারের সমাবর্তনে ১ হাজার ৪৫৯ জন শিক্ষার্থী অংশ নেন, যাদের মধ্যে ১ হাজার ১৪০ জন স্নাতক ও ৩১৯ জন স্নাতকোত্তর পর্যায়ের।

সমাবর্তন বক্তার বক্তব্যে প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ স্নাতকদের উদ্দেশ্যে বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নের জন্য অবকাঠামোর প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এর পাশাপাশি দক্ষ মানবসম্পদ না থাকলে সেই অবকাঠামোর দশা হয় অনেকটা কঙ্কালের মতো।’

এছাড়া বক্তব্য রাখেন আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আব্দুল হাই সরকার ও উপাচার্য তানভীর হাসান। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন আইইউবি’র উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত