সেন্ট্রাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

আপডেট : ২০ মার্চ ২০২৩, ১০:৪৭ পিএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত সাধারণ বীমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার পুরোটাই নগদ। গতকাল সোমবার ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা তিন পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪১ পয়সা। এ ছাড়া, ২০২২ সালের ৩১ ডিসেম্বরের শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৪৮ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ এপ্রিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত