কক্সবাজারের সেন্টমার্টিনে সাত লাখ ইয়াবা বড়ি জব্দ করেছে কোস্টগার্ড। গত সোমবার রাত ২টার দিকে সেন্টমার্টিন উপকূলের আনুমানিক ১.৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্ব এলাকায় অভিযান চালিয়ে এ ইয়াবা জব্দ করা হয়। অভিযান চলাকালে মিয়ানমার থেকে একটি কাঠের বোটকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখা যায়। বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্য কর্র্তৃক বোটটিকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় বোটের মাঝি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোট না থামিয়ে দ্রুত মিয়ানমার সীমানার দিকে পালাতে থাকে।
কোস্টগার্ড সন্দেহজনক বোটটিকে ধাওয়া করলে এর আলামত ধ্বংসের লক্ষ্যে পলিথিনে মোড়ানো বাদামি রঙের কিছু প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত মিয়ানমার সীমানায় চলে যায়। পরে কোস্ট গার্ড সদস্যরা ১০টি বস্তা পানি থেকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া বস্তা তল্লাশি চালিয়ে সাত লাখ ইয়াবা জব্দ করা হয়। বিজ্ঞপ্তি
