অগ্রণী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে গত ২৮ মার্চ যোগদান করেছেন ওয়াহিদা বেগম।
গত ২৭ মার্চ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে অগ্রণী ব্যাংকে তাকে পদায়ন করা হয়। যোগদানের আগে তিনি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
ওয়াহিদা বেগম ১৯৯৮ সালে সিনিয়র অফিসার (প্রবেশনারি) হিসেবে রূপালী ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। চাকরির বিভিন্ন পর্যায়ে তিনি রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক, জোনাল ম্যানেজার, বিভাগীয় প্রধান, রূপালী সিকিউরিটিজ লিমিটেডের সিইও হিসেবে কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি মালয়েশিয়া, দুবাই-এ ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়েছেন। বিজ্ঞপ্তি
