ইয়াসিরের দারুণ ইনিংস

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১১:৩৯ পিএম

ইয়াসির আলির ব্যাটিং নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডে বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে তারা ১২৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে।

বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচটির দৈর্ঘ্য বৃষ্টির কারণে এক ওভার কমে আসে। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৯ ওভারে ৮ উইকেটে ৩৩২ রানের বড় সংগ্রহ পায় প্রাইম ব্যাংক।

ইয়াসির আলি ৮টি চার ও ৪টি ছক্কায় ৭১ বলে ৯৬ রান করেন। ৪৮ বলে ৫৩ রান করেন নাসির হোসেন। রূপগঞ্জের আলাউদ্দিন বাবু ৩ উইকেট নেন।

৩৩৩ রানের টার্গেটে মুমিনুল হকের লড়াইয়ের পরও ৪০.৫ ওভারে ২০৮ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন মুমিনুল।

৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে প্রাইম ব্যাংক। সমানসংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট রূপগঞ্জের। ম্যাচসেরা হয়েছেন ইয়াসির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত