নিখোঁজের ৪ দিন পর চালকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১২:১৭ এএম

রংপুর মহানগরীতে নিখোঁজের চার দিন পর কামরুল হাসান (৩৫) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে নগরীর সুলতান মোড় এলাকায় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কামরুল রংপুর নগরীর উপশহর লাকিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে কামরুলের অটোরিকশা ভাড়া নেন অজ্ঞাতনামা কয়েকজন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পরদিন শনিবার কোতোয়ালি থানায় জিডি করে তার পরিবার।

কোতোয়ালি থানার ওসি হোসেন আলী বলেন, অটোরিকশা ছিনতাই করতে তাকে ধারালো কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত