ঈদে ফিটনেসবিহীন গাড়ি ঠেকাতে বিআরটিএর অভিযান

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০২:২৩ এএম

ঈদকে সামনে রেখে ঢাকা-আরিচা মহাসড়কে ফিটনেসবিহীন ও রোড পারমিটবিহীন গাড়ি চলাচল ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

এ সময় বিভিন্ন পরিবহনের কাজগপত্র যাচাই-বাছাই করে মামলা দেওয়া হয়। গতকাল সোমবার দিনব্যাপী ঢাকা-আরিচা মহাসড়কের সাভার হাইওয়ে থানার সামনে এ অভিযান পরিচালনা করে বিআরটিএ আদালত-১০-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোতাছেম বিল্লাহ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোতাছেম বিল্লাহ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ও নিরাপদ সড়কের দাবিকে নিশ্চিত করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ঈদকে সামনে রেখে সড়কে যেন কোনো ধরনের ফিটনেসবিহীন ও রোড পারমিটবিহীন গাড়ি চলতে না পারে সেটা নিশ্চিত করতেই এই অভিযান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত