সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুরাকীর্তি দেশের যেখানেই পাওয়া যাবে সেগুলো প্রতœতত্ত্ব অধিদপ্তরের আওতায় নেওয়া হবে। নীলফামারীর বিরাটরাজার বিন্যাদীঘি এলাকায় নির্মিত জাদুঘরটি আঞ্চলিক মানের জাদুঘরে রূপান্তর করা হবে। নীলফামারীতে অনেক নিদর্শন রয়েছে, যা সংরক্ষণ করা হবে। এ নিয়ে কাজ শুরু করেছে মন্ত্রণালয়। এ জন্য এরই মধ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে।
গতকাল শনিবার দিনব্যাপী তিনি নীলফামারী জাদুঘর, নীলকুঠি, নীলফামারী ইংলিশ স্কুলের বিশাল লাল ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় উপস্থিত সাংসদ আসাদুজ্জামান নূর, প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দ্রন কুমার দে, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ প্রমুখ।
