ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা অপরিবর্তিত

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ০৬:৩০ এএম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। গুরুতর অসুস্থ হয়ে গত চার দিন ধরে তিনি রাজধানীর ধানম-ির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শনিবার বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। গত ৫ এপ্রিল থেকে তিনি গুরুতর অসুস্থ। কিডনি ফেইলিউর, লিভার ও হার্টের সমস্যাসহ সেপটিসেমিয়ায় আক্রান্ত তিনি। শরীরে অক্সিজেন স্যাচুরেশন ও ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণে দুদিন থেকে বিশেষ ওষুধ দেওয়া হচ্ছে তাকে। তার অবস্থা জটিল, তবে স্থিতিশীল। তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফীর অধীন চিকিৎসাধীন রয়েছেন। বিবৃতিতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত