ব্যাংকার রাশেদ সরওয়ার সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি লাভ করেন। বর্তমানে তিনি ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান ও আগ্রাবাদ শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন।
রাশেদ সরওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৯৪ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে অফিসার হিসেবে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত আল-বারাকা ব্যাংক বাংলাদেশ লিমিটেডে কর্মরত ছিলেন। পরে ২০০২ সাল থেকে আজ পর্যন্ত শাহ্জালাল ইসলামী ব্যাংকে কর্মরত আছেন। বিজ্ঞপ্তি
