হাসপাতালে গাঁজা সেবন করে জেলে অ্যাম্বুলেন্স চালক

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১২:১৪ এএম

ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাঁজা সেবন করায় কারাগারে পাঠানো হয়েছে অ্যাম্বুলেন্স চালক রোমেন হাওলাদারকে (৩৯)। হাসপাতালটির গ্যারেজে মাদক সেবনরত অবস্থায় গত শনিবার রাত ১১টার দিকে তাকে হাতেনাতে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ গ্রাম গাঁজা।

আটক রোমেন হাওলাদার বরিশাল সদরের মহম্মদপুর এলাকার মৃত আবদুল মন্নান হাওলাদারেরর ছেলে। তিনি নলছিটি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এম্বুলেন্স চালক হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, শনিবার রাত এগারোটার দিকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ী রাখার গ্যারেজে মাদক সেবন ও বেচাকেনার সংবাদে অভিযান চালানো হয়। এসময় রোমেন হাওলাদারকে তল্লাশি করে তার কাছে পাওয়া যায় ২০ গ্রাম গাঁজা।

নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন, রোমেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত