বগুড়ায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বুধবার বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ।
এর আগে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে শহরের সেউজগাড়ি সবুজবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ওরফে সঞ্জিত, অহেদুল ইসলাম পটল, বাবলা ফকির, মো. সুজন, মো. জনি, আরিফুল ইসলাম আরিফ, রনি হাসান, সজিব হোসেন, মনোয়ার হোসেন হীরা, মো. আজিম, আকাশ আহম্মেদ বিপন, ফারুক আহম্মেদ ও আলম শেখ।
এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা, বার্মিজ চাকু ও কয়েক ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা শহরের সেউজগাড়ি সবুজবাগ এলাকায় সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
